২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআইবি মহাপরিচালকের চুক্তির মেয়াদ বৃদ্ধি

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাসের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাসের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার বলা হয়, তার চুক্তির মেয়াদ বাড়ানোর আদেশ ১৮ মে অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক গত দুই বছর ধরে পিআইবি’র মহাপরিচালক পদে নিয়োজিত রয়েছেন। ওই নিয়োগের ধারাবাহিকতায় তাকে আরো এক বছরের জন্য ওই পদে রাখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১০০ ঘ.