ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সারাদেশে মানববন্ধন ও সমাবেশসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
সোমবার রাতে মহাখালীর আমতলীতে কার্যালয়ের নিচে সাংবাদিক রিফাত নেওয়াজ ও সালাহউদ্দিন ওয়াহেদ প্রীতমকে এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। হামলায় আহত হন অফিস সহকারী রুহুল আমিনসহ আরো কয়েকজন সংবাদকর্মী।
হামলার পরপরই জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও সারাদেশের প্রেসক্লাবগুলো নিন্দা জানিয়ে বিবৃতি দিতে থাকে। কর্মসূচি ঘোষণা করে বেশ কয়েকটি সংগঠন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ওই সংগঠনগুলোসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
এছাড়া মানববন্ধন, প্রতিবাদ সভা হয়েছে দেশের বিভিন্ন স্থানে।
সাভার: সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা হয়। এতে সাভার ও আশুলিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার তুহিন খান, সাধারণ সম্পাদক ও দৈনিক ফুলকি পত্রিকার সম্পাদক নাজমুস সাকিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সেলিম আহমেদ।
গাজীপুর: গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিল্পপতি আলাউদ্দিন চৌধুরী, সাংবাদিক আবুল হোসেন, আসাদুল্লাহ বাদল ও মাসুদ রানা প্রমুখ।
জামালপুর: দুপুরে জামালপুর শহরের দয়াময়ী চত্বরে লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ওয়ারেছ আলী মামুন, এনটিভির প্রতিনিধি শফিক জামান, দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের সম্পাদক নুরুল হক জঙ্গী ও প্রথম আলোর প্রতিনিধি মোস্তফা মনজু প্রমুখ।
কিশোরগঞ্জ: দুপুর ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জেলা শহরের কালিবাড়ি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি একে নাছিম খান ও সাধারণ সম্পাদক সাইফুল হক মোল¬া দুলু। কর্মসূচিতে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মৌলভীবাজার: মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারে প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির এসএম উমেদ আলী, কালের কণ্ঠের আব্দুল হামিদ মাহবুব, প্রথম আলোর আকমল হেসেন নিপু, এটিএন বাংলার সৈয়দ মহসীন পারভেজ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কামরুল আম্বিয়া প্রমুখ।
নেত্রকোণা: বেলা সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবে নেত্রকোনা জেলা সাংবাদিক সমিতির সভাপতি হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুশ শাহাদাত ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মীর মনিরুজ্জামান প্রমুখ।
এর আগে বেলা ১১টায় এছাড়া জেলা মানবাধিকার কমিশন কার্যালয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নেত্রকোনা পর্যটন উন্নয়ন জোটের সদস্য সচিব অধ্যাপক তপন সাহা ও মাদার থিয়েটার গ্র“পের সভাপতি সোহেল আল মুজাহিদ রেজা প্রমুখ।
এছাড়াও কেন্দুয়া, মোহনগঞ্জ ও মদন উপজেলায় প্রেসক্লাবের উদ্যোগে এবং আটপাড়া, পূর্বধলা ও দুর্গাপুর উপজেলায় স্থানীয় সাংবাদিকরা পৃথক প্রতিবাদ সভা করেছেন।
রাজবাড়ী: মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বাবু মলি¬ক, শিবেন্দ্রনাথ কুন্ডু, মোহাম্মদ সানাউল¬াহ ও হিমাংশু কুমার সাহা প্রমুখ।
দুপুরে জাতীয় প্রেসক্লাবের প্রগতিশীল শিল্প ও গণমাধ্যম কর্মী ফোরামের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ শাহরিয়ার সাগরের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়া ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ সিটি প্রেসক্লাব, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, কুষ্টিয়া প্রেসক্লাব এবং দিনাজপুরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে মানববন্ধন ও কালোব্যাজ ধারণ কর্মসূচির ঘোষণা করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে মানববন্ধন ও কালোব্যাজ ধারণ কর্মসূচির ঘোষণা করেছে।
খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্ল¬া এক যুক্ত বিবৃতিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করেছেন।
বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যকরী সদস্য শেখ দিদারুল আলম এবং বিএফইউজের সাবেক সহ-সভাপতি, কামরুল মুনীর, আলহাজ্ব আবু তৈয়ব ও মো: জাকির হোসেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএএইচ/১৭৩৫ ঘ.
bdnews24