২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোকানে ঢুকে পড়লো কভার্ডভ্যান, নিহত ২

টাঙ্গাইলে একটি দোকানে কভার্ডভ্যান ঢুকে পড়লে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 08:00 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

টাঙ্গাইল, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে একটি দোকানে কভার্ডভ্যান ঢুকে পড়লে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক জন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জালফৈলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার নগর জালফৈল চরপাড়ার আনোয়ার হোসেনের ছেলে সেতু (২৫) ও দিনাজপুরের গোড়াঘাট উপজেলার শ্যামপুরের বাবু লাল (৩০)। গোড়াই হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মাছ আমদানি ও রপ্তানি কাজে নিয়োজিত একটি কভার্ডভ্যান নগর জলফৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানটির পাশে দাঁড়িয়ে থাকা সেতু ও ধানকাটা শ্রমিক বাবু লাল কভার্ড ভ্যান চাপায় ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী কভার্ড ভ্যানের চালক আওয়াল শেখকে আটক করে পুলিশে দিয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৩৫৪ ঘ.