২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুগ্ন শিল্প বাঁচাতে ঋণ মওকুফের দাবি

রুগ্ন শিল্প বাঁচাতে ঘোষিত তামাদি ঋণ পরিশোধ বা মওকুফের প্রতিশ্র“তি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রুগ্ন শিল্প বাঁচাতে ঘোষিত তামাদি ঋণ পরিশোধ বা মওকুফের প্রতিশ্র“তি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। সোমবার সকালে রাজধানীর রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী মুহাম্মদ ইসহাক। তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে, ট্যানারি শিল্পকে সাভারে স্থানান্তর, সরকারিভাবে চিহ্নিত রুগ্ন শিল্পের বকেয়া বিদ্যুৎ ও গ্যাস বিল মওকুফের বিষয়ে নির্বাহী আদেশ প্রদান, শিল্পনীতি ২০১০ অনুসারে বাংলাদেশ সিক ইন্ডাস্ট্রিজ অ্যাক্ট ২০১২ বাস্তবায়ন এবং অর্থঋণ আদালত আইন ২০০৩ ও ২০১০ সংশোধন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চৌধুরী মুহাম্মদ ইসহাক বলেন, “১৯৯১ থেকে ২০১০ সাল পর্যন্ত ৭৩৬ টি শিল্পকে রুগ্ন হিসেবে নিবন্ধিত করেছে সরকার। এর মধ্যে তৈরি পোষাক শিল্পে ২৭৯টি, বস্ত্র শিল্পে ১০৮টি, ট্যানারি খাতে ৬৯টি, হিমায়িত মৎস শিল্পে ১৬টি এবং প্রকৌশল সহ অন্যান্য খাতে ২৬৪ টি ইউনিটকে রুগ্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে।” তৈরি পোষাক, বস্ত্র, হিমায়িত মৎস ও ট্যানারি শিল্পের ইউনিটগুলোর বিষয়ে সরকারের ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলেও প্রকৌশলসহ অন্যান্য খাতে তা এখনও বাস্তবায়িত হয়নি বলে জানান ইসহাক। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহমেদ আলী চৌধুরী, শেখ আব্দুল লতিফ, গোলাম মুর্শেদ বাবু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৬০০ ঘ.