২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে হত্যার দায়ে যাবজ্জীবন

নিজের মেয়েকে হত্যার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের মেয়েকে হত্যার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। দণ্ডিত নূরুজ্জামান হাওলাদার (৫৫) শরীয়তপুর জেলার ডামুড্যা থানার দক্ষিণ সিড্যা গ্রামের অধিবাসী। ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দেওয়ান মো. সফিউল্লাহ রোববার আদালতে নূরুজ্জামানের উপস্থিতিতে এ রায় দেন বলে এ আদালতের বিশেষ কৌঁসুলি সৈয়দ শামসুল হক বাদল জানান। রায়ে নূরুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মামলা ও রায়ের বিবরণে বলা হয়, ২০০৬ সালের ২২ জুলাই রাতে নিজের বাড়িতে দা দিয়ে কুপিয়ে মেয়ে সালমাকে হত্যা করেন নূরুজ্জামান। এ ঘটনায় ডামুড্যা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়া বাদি হয়ে নূরুজ্জামানের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর নূরুজ্জামান শরীয়তপুর ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে চাঞ্চল্যকর হিসেবে মামলাটিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। জবানবন্দিতে নূরুজ্জামান নিজের মেয়ের সঙ্গে তার দৈহিক সম্পর্কের কথা স্বীকার করেন। এ মামলায় ওই বছর ৩১ অগাস্ট অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারকালে মোট ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এমআই/২২৪০ ঘ.