২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান দাবিতে চুয়েটে মানববন্ধন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নিখোঁজ এক শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 04:41 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

চট্টগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নিখোঁজ এক শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর এলাকায় এ মানববন্ধন হয়। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলী, মাহমুদ ওমর ইমাম, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আব্দুল ওয়াজেদ, স্থাপত্য বিভাগের শিক্ষক কানু কুমার দাশসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন। গত ২৩ মে বিকালে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত রহমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চট্টগ্রাম নগরীতে যান। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/২২৩৩ ঘ.