চট্টগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের গোলপাহাড় ও প্রবর্তক মোড়ে অভিযান চালিয়ে সাত প্রতিষ্ঠানকে এক লাখ তের হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, খাদ্যদ্রব্য যথাযথভাবে সংরক্ষণ না করা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি এবং অতিরিক্ত দাম রাখার অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
রোববার দুপুরে চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জোবায়ের আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। র্যাবের একটি দল এতে সহায়তা করেন।
জোবায়ের আহমেদ জানান, স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরকে ২০ হাজার, ক্রান্তি অ্যান্ড স্টেশনারিকে ১০ হাজার, ফুলকলি বেকারিকে ১০ হাজার, ফাস্টলেডি ø্যাক্সকে তিন হাজার, এমএফসি ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির অপরাাধে কফি ইন রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা এবং বেশি দামে ওষুধ বিক্রি করায় সিএসসিআর ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার এক লাখ তের হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২১৪৮ ঘ.
bdnews24