২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিকরগাছায় কুপিয়ে হত্যা

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আর স্ত্রী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

যশোর/বেনাপোল, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের ঝিকরগাছা উপজেলায় এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আর স্ত্রী আহত হয়েছেন। শনিবার ভোরে নিহত আনোয়ারুল ইকবাল (৪৫) ঝিকরগাছার মাঠশিয়া গ্রামের হযরত আলীর ছেলে। আনোয়ারুলের স্ত্রী রুবি খাতুনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুবি খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরমের কারণে রাতে তারা দরজা খোলা রেখে ঘুমিয়েছিলেন তারা। ভোরের দিকে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী ঘরে ঢুকে তার স্বামীকে কুপিয়ে জখম করে। তার চিৎকারে ঘুম ভেঙে গেলে তিনি দুর্বৃত্তদের ঠেকাতে যান। এতে তিনিও আহত হন। পরে দুর্বৃত্তরা তার স্বামীকে পুকুরপাড়ে নিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। ঝিকরগাছা থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। তদন্ত চলছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.