২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ৫

ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের সয়দাবাদ মুলিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 03:48 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত এবং দুই জন আহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক আসলাম হোসেন জানান, শুক্রবার ভোর ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ মুলিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী আরেকটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। চারজনকে আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর আরো দুই জনের মৃত্যু হয় বলে আসলাম হোসেন জানান। নিহতদের পরিচয় জানা না গেলেও পুলিশ বলছে, তারা সবাই দিনমজুর। দুর্ঘটনার পরপরই দুই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৩৫ ঘ.