২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নির্মাণাধীন ভবনে ধস, ২১ শ্রমিক আহত

ফরিদপুরে পল্লীকবি জসীম উদদীন সংগ্রহশালার নির্মাণাধীন অডিটোরিয়াম ভবনে ঢালাইয়ের সময় ছাদ ধসে ২১ শ্রমিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ফরিদপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে পল্লীকবি জসীম উদদীন সংগ্রহশালার নির্মাণাধীন অডিটোরিয়াম ভবনে ঢালাইয়ের সময় ছাদ ধসে ২১ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে পল্লীকবির জন্মস্থান শহরতলীর গোবিন্দপুরে এ ঘটনা ঘটে। আহত ১০ শ্রমিককে ফরিদপুর জেনারেল হাসপাতালে ও ১১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিক সর্দার আব্দুল আজিজ জানান, মোট ৫৫ জন শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। বিকাল সাড়ে চারটার দিকে হঠাৎ ছাদ ধসে পড়লে এর নিচে ওই শ্রমিকরা চাপা পড়েন। পরে দমকল বাহিনী, পুলিশ ও স্থানীয়রা ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বল নির্মাণ ব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। গত জানুয়ারি থেকে শুরু হওয়া সাড়ে আট কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সংগ্রহশালার কাজ জুনে শেষ হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১২২ ঘ.