গাজীপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার আরোহী গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল গুরুতর আহত হয়েছেন।
বুলবুলকে (৪০) ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল পৌনে ১১টার দিকে গাজীপুর সদরের ঢাকা বাইপাস সড়কের দাক্ষিণখান (ধীরাশ্রম) রেলক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
আহতের ছোটভাই আসাদুজ্জামান মণ্ডল বলেন, ঢাকার উত্তরা থেকে প্রাইভেট কারযোগে গাজীপুর শহরে আসছিলেন বুলবুল। ঢাকা বাইপাস সড়কের দাক্ষিণখান এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ময়মনসিংহগামী বলাকা ট্রেনের ধাক্কায় তার কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং কারে থাকা বুলবুল গুরুতর আহত হন।
তিনি মাথা ও পায়ে গুরুতর জখম হন বলে জানান আসাদুজ্জামান।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টেেিয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24