২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাস্টবিনে ৪ নবজাতকের লাশ

পুলিশের ধারণা, আশেপাশের কোনো ক্লিনিকে গর্ভপাত ঘটিয়ে মৃতদেহ ডাস্টবিনে ফেলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় রাস্তার পাশের একটি ডাস্টবিন থেকে চার নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ির থানার উপ পরিদর্শক এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিবির বাগিচার চার নম্বর গলির মাথায় ডাস্টবিনে ওই নবজাতকদের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ লাশগুলো উদ্ধার করে, যার মধ্যে দুটি ছেলে শিশু রয়েছে। আশেপাশের কোনো ক্লিনিকে গর্ভপাত ঘটিয়ে মৃতদেহ ডাস্টবিনে ফেলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এমরান বলেন, “একই জায়গা থেকে চার নবজাতকের লাশ পাওয়ার ঘটনা সচরাচর দেখা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮১৮