২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্র“পের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৪০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

হবিগঞ্জ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্র“পের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৪০ জন। বুধবার কদুপুর গ্রামে এ সংঘর্ষে নিহত খালিদ মিয়া (৫০) স্থানীয় ওসমান গণির ছেলে। আহতদের কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষে জড়িত অভিযোগে সাত জনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আহত ও আটকদের নাম জানা যায়নি। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। দুইপক্ষ লাঠিসোটা, ইট পাটকেল, টেটা, ফিকলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খালিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭৫৭ ঘ.