২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসাতে গিয়ে ফাঁসলেন মাদক ব্যবসায়ী

বরিশালে পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষের বাড়ির সীমানা প্রাচীরের বাইরে অস্ত্র ও গুলি রেখে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতে ধরা পড়েছেন এক মাদক ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 10:44 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

বরিশাল, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষের বাড়ির সীমানা প্রাচীরের বাইরে অস্ত্র ও গুলি রেখে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতে ধরা পড়েছেন এক মাদক ব্যবসায়ী। আটক আব্দুর রাজ্জাক ঢালী (৩৫) নগরীর ফকির বাড়ি রোডের মৃত আবুল হাশেমের ছেলে। মঙ্গলবার র‌্যাব-৮ কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর কালি বাড়ি রোডের শ্রীনাথ চ্যাটার্জী লেনে আফতাব ম্যানশনের মো. নুরু মিয়ার বাড়ির প্রাচীরের বাইরে অস্ত্র ও গুলি থাকার তথ্য র‌্যাবকে জানায় রাজ্জাক। পরে র‌্যাবের একটি দল সেখানে সিগারেটের প্যাকেটের মধ্য থেকে পাঁচ রাউন্ড গুলি ও দুটি কার্তুজ উদ্ধার করে। বিষয়টি নিয়ে সন্দেহ হলে আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন পূর্ব বিরোধের জের ধরে নুরু মিয়ার ছেলে মো. রেজাউলকে ফাঁসাতে তিনি নিজেই ওই স্থানে গুলি ও কার্তুজ ফেলে রেখেছিলেন। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে রাজ্জাকের বিরুদ্ধে একটি মামলা করেছে। র‌্যাব জানিয়েছে, আটক রাজ্জাকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৪৭ ঘ.