নারায়ণগঞ্জ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজস্ব ফাঁকি ও পরিবেশ দূষণের দায়ে একটি কারখানাকে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার দুপুরে প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস (প্রা.) লিমিটেডকে এ জরিমানাসহ কারখানা বন্ধের নির্দেশ দেন অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী।
কারখানাটির বিরুদ্ধে একটি ছাড়পত্র দিয়ে তিনটি রি-রোলিং মিল ও স্টিল মিল চালানোর অভিযোগ রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কারখানায় ফিউম এক্সট্রাকশন সিস্টেম স্থাপন বাধ্যতামূলক হলেও কারখানাটিতে তা না থাকায় সৃষ্ট ধোঁয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দূূষিত ধোঁয়ায় ভারি ধাতব পদার্থ লেড ও ক্রোমিয়াম রয়েছে, যা বাতাসকে প্রচণ্ডভাবে দূষিত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৬১১ ঘ.
bdnews24