ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জে হাসানাবাদ পাওয়ার হাউজে মঙ্গলবার আগুন ধরেছে।
রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। আধঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দমকলের পাঁচটি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/০০০০ ঘ.
bdnews24