২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসিতে তিন প্রকল্প

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নগরীতে সাড়ে ৬৪ কোটি টাকা ব্যয়ে তিনটি অত্যাধুনিক প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

চট্টগ্রাম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নগরীতে সাড়ে ৬৪ কোটি টাকা ব্যয়ে তিনটি অত্যাধুনিক প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পগুলো হচ্ছে- ২৬ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে স্বয়ংক্রিয় পশু জবাইখানা, ২৭ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নগরীর আবর্জনা ডাম্পিংয়ের স্যানিটারি ল্যান্ডফিল এবং ১২টি সেকেন্ডারি আবর্জনা ট্রান্সফার স্টেশন, ১০ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে স্বাস্থ্যসম্মত খাদ্য পরীক্ষাগার স্থাপন। মঙ্গলবার বিকালে মেয়র এম মনজুর আলমের সঙ্গে আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্ট হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রতিনিধিদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রকল্পগুলোর কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। মেয়রের সঙ্গে বৈঠকে ছিলেন প্রজেক্টের পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বিশেষজ্ঞ রন এইচ স্ল্যাংগেন, সিসিসি স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নুরুল আবছার, এস্টেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১২ ঘ.