২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭৭ সহকারী কমিশনারকে পদায়ন

ত্রিশতম বিসিএসে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের ২৭৭ জনকে ‘শিক্ষানবিস সহকারী কমিশনার’ হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিশতম বিসিএসে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের ২৭৭ জনকে ‘শিক্ষানবিস সহকারী কমিশনার’ হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়। এই ২৭৭ জনকে গত ১৭ মে প্রশাসনের কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পদায়ন করা এসব কর্মকর্তাকে আগামী ৩ জুনের মধ্যে কর্মস্থলে যোগ দিতে হবে। দায়িত্ব পালনকালে এসব কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ভোগ করবেন। পদায়নকৃতদের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৭০ জন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৫০ জন, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৩৫ জন, খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৪০ জন, বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে ২৭ জন, সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে ২০ জন এবং রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৩৫ জনকে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯০২ ঘ.
তালিকা দেখতে ক্লিক করুন