২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি করে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই

রাজধানীর পুরান ঢাকায় এক ব্যবসায়ী ও তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে গুলি করে ২৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- রাজধানীর পুরান ঢাকায় এক ব্যবসায়ী ও তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে গুলি করে ২৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে পুরান ঢাকার আরমানিটোলা তারা মসজিদেরে কাছে এ ঘটনা ঘটে। গুলিতে আহত দুই জনের মধ্যে রফিকুল ইসলাম (৩২) বাঁধন মেটাল নামে একটি নির্মাণ সামগ্রির দোকানের মালিক। আমির হোসেন (৪০) ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবাবপুর রোডের ইসলামী ব্যাংক থেকে ২৫ লাখ ৭০ হাজার টাকা তুলে মোটরসাইকেলে করে তারা দোকানে ফিরছিলেন। তারা মসজিদের সামনে পৌঁছামাত্র দুটি মোটরসাইকেলে ৪/৫ জন ছিনতাইকারী মোটরসাইকেলের গতিরোধ করে গুলি চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ও আমিনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭৩৯ ঘ.