সাভার, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ার চারাবাগ এলাকায় ট্রাক চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে চারাবাগ এলাকায় পলমল গ্যাস ম্যাচ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ওই শ্রমিক কারখানায় ঢোকার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই হামিদা বেগমের (৩০) মৃত্যু হয়। তার বাড়ি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার কালিকাপুর।
এ ঘটনার পর শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কারখানা ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকেরা বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ট্রাক ও এর চালক জাবেদ আলীকে অটক করা হয়েছে জানিয়ে এসআই বলেন, এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬৪৭ ঘ.
bdnews24