২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে আবারও ধর্মঘটের হুমকি

সরকার ঘোষিত ন্যুনতম মজুরি বাস্তবায়নের দাবি জানিয়েছে যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিকরা। এ দাবি না মানলে ১ জুন থেকে বেনাপোল স্থলবন্দরে লাগাতার ধর্মঘট করার হুমকি দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 06:33 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

বেনাপোল, ২২মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত ন্যুনতম মজুরি বাস্তবায়নের দাবি জানিয়েছে যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিকরা। এ দাবি না মানলে ১ জুন থেকে বেনাপোল স্থলবন্দরে লাগাতার ধর্মঘট করার হুমকি দিয়েছে তারা। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৮৯১) সভাপতি গোলাম মোস্তফা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা সরকারি গেজেট অনুযায়ী লেবার হ্যান্ডেলিং চার্জ হিসেবে পাওয়া অর্থ শ্রমিক ও সরকারের মধ্যে ৬৫ অনুপাত ৩৫ হারে বণ্টন করার কথা। সেই হিসেবে শ্রমিকদের টন প্রতি ১৮ দশমিক ৫৫ টাকা পাওয়ার কথা। কিন্তু ঠিকাদাররা শ্রমিকদের দিচ্ছে টন প্রতি ১২ টাকা। “নায্য মজুরি আদায়ের লক্ষ্যে গত ১৫ ও ১৬ এপ্রিল বেনাপোল বন্দরে ধর্মঘট পালন করা হয়। এ সময় নৌমন্ত্রী শাজাহান খানের আশ্বাসের পরিপেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু আজও পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন করা হয়নি। তাই বাধ্য হয়ে ধর্মঘট ডাক দেওয়া হয়েছে” গোলাম মোস্তফা জানান, বন্দরের বর্তমান ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের মেয়াদ শেষ হবে আগামী ৩১ মে। নতুন ঠিকাদার নিয়োগের আগে আগামী ১ জুনের মধ্যে সরকারের বেধে দেওয়া মজুরি বাস্তবায়ন না হলে সেদিন থেকেই বন্দরে লাগাতার ধর্মঘট চলবে। শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরে আমদানিপণ্য খালাস করার সময় এর আগে চার শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারান। অথচ ঠিকাদার ও বন্দর কর্তৃপক্ষ তাদের পরিবারকে একটি টাকাও আর্থিক সহযোগিতা করেনি। বন্দরের অপর একটি শ্রমিক সংগঠনের (৯২৫) সাধারন সম্পাদক রাশেদ আলি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আমরা এ ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২২৬ ঘ.