২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

লালমনিরহাট সদরে সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

লালমনিরহাট, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট সদরে সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত শামছুল হক (৪৫) সদরের হারাটী গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে। তিনি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন। এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, দুপুরে ধান ক্ষেতের সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিকাল ৫টায় সাপ্টিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মজিবর রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকার, সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব, উপজেলা শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। বাড়িতে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানের তাকে দাফন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৯ ঘ.