গাজীপুর/কুমিল্লা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর ও কুমিল্লায় সোমবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে।
এরমধ্যে রয়েছেন গাজীপুরে তিনজন এবং কুমিল্লায় তিনজন।
গাজীপুরে নিহতরা হলেন, সদরের নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির কনস্টেবল আব্দুল জলিল (৫০), চান্দনা চৌরাস্তার শহিদুল ইসলাম (২৭) এবং শ্রীপুরের গলদাপাড়ার আব্দুল আজিজ প্রধান (৩২)।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন বলেন, ঢাকা বাইপাস সড়কে একটি যাত্রীবাহী বাস কর্তব্যরত কনস্টেবল আব্দুল জলিলকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই জায়গায় রাস্তা পারাপারের সময় ট্রাক্টর চাপায় নিহত হন দিন মজুর শহিদুল ইসলাম।
অপর দুর্ঘটনাটি হয় শ্রীপুরের সি অ্যান্ড বি বাজারে। একটি পিক-আপ রাস্তার পাশের একটি গাছে সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন আরোহী আব্দুল আজিজ প্রধান।
কুমিল্লা প্রতিনিধি জানান, চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন সিএনজি অটোরিকশার যাত্রী দাদি ও নাতি। এছাড়া বাসপাচায় নিহত হন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
নিহতরা হলেন, চান্দিনার কৈকড়ই গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী অনুজা বেগম (৫০), তার নাতি ইসমাইল (০৫) এবং অজ্ঞাত পরিচয় এক পথচারী।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) হিলাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবং রাস্তা মাধাইয়া-রহিমানগর সড়কের সংযোগস্থলে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে পেছন দিক থেকে একটি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলে দাদি-নাতি নিহত হয়।
অপর দুর্ঘটনা ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার নূরীতলায়। বাস চাপায় ঘটনাস্থলেই নিহত হন এক পথচারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৯০৯ ঘ.
bdnews24