২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় দুই বনদস্যু গ্রেপ্তার

বাগেরহাটের মংলা থেকে সুন্দরবনের তালিকাভুক্ত দুই বনদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

বাগেরহাট, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা থেকে সুন্দরবনের তালিকাভুক্ত দুই বনদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমববার সকালে উপজেলার হলদিবুনিয়া ও বুড়বুড়িয়া গ্রামে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, হলদিবুনিয়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে মুনসুর শেখ (৩২) এবং বুড়বুড়িয়া গ্রামের সোহরাব শেখের ছেলে সেলিম শেখ (৩৬)। মংলা থানার ওসি মুনিরুল গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুনসুর সুন্দরবনের বনদস্যু রাজু বাহিনীর এবং সেলিম সম্ú্রতি বন্দুকযুদ্ধে নিহত জুলফিকার আলী জুলফু বাহিনীর সদস্য। তারা পুলিশের তালিকাভুক্ত বনদস্যু। তিনি বলেন, সুন্দরবন থেকে তাদের বাড়ি ফেরার খবর পেয়ে পুলিশের দুটি দল বাড়িতে অভিযান চালায়। অভিযানে ওই দুই দস্যু আটক হলেও তাদের কাছ থেকে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। মুনসুরের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অভিযোগে পাঁচটি এবং সেলিমের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬০৪ ঘ.