বগুড়া, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাগত দায়িত্ব পালনের সময় বগুড়ায় সন্ত্রাসী হামলায় সোমবার স্থানীয় এক দৈনিকের সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
আহত আব্দুল হালিমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে স্থানীয় সাংবাদিকরা গাবতলীর তিন মাথায় প্রতিবাদ সমাবেশ করেছেন।
বগুড়ার গাবতলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক জানান, বিকেল ৫টায় স্থানীয় স্বেচ্ছাসেবক দল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের আগে স্বেচ্ছাসেবক দলের প্রতিপক্ষ গ্র“প অন্য গ্র“পের কয়েকজনকে মারধর ও মটর সাইকেল ভাঙচুর করে। এ খবর পেয়ে প্রতিপক্ষ গ্র“প ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা করতে যায়।
বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মহাস্থানের গাবতলী প্রতিনিধি আব্দুল হালীম এ সময় সংঘর্ষের ছবি তুলতে গেলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্রের আঘাতে মারাতœক জখম করে এবং পিটিয়ে বাম হাত ভেঙে দেয়।
গাবতলী থানার পুলিশ পরিদর্শক মো. আখতারুজ্জামান জানান, ছবি তোলার সময় স্বেচ্ছাসেবক দলের কিছু সন্ত্রাসী সাংবাদিক আব্দুল হালিমকে মারধর করে মারাতœক জখম করে। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০২১ ঘ.
bdnews24