ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আকাশ মেঘমুক্ত থাকলে সোমবার সকালে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ছাড়া অন্য সব এলাকা থেকে দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ মান সময় রাত ০২টা ৫৬ মিনিট ০৬ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে সকাল ০৮টা ৪৯ মিনিট ২৪ সেকেন্ডে তা শেষ হবে।
সৌরমণ্ডলে পরিভ্রমণের সময় সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ চলে এলে আড়াল হয় দিনমনি, একেই সূর্যগ্রহণ বলে।
সোমবার গ্রহণের সময়ই সূর্যোদয় ঘটবে। সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ মান সময় ভোর ০৫টা ৫২ মিনিট ৪৮ সেকেন্ডে ঘটবে।
অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় গ্রহণ বাংলাদেশ সময় ভোর ০৪টা ০৯ মিনিটে শুরু হয়ে সকাল ০৭টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৯৪৫ এবং এর স্থায়িত্ব হবে ০৫ মিনিট ৪২ সেকেন্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/০০৩০ঘ.
bdnews24