২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ-হত্যা মামলা, সেনা সদস্য কারাগারে

চাচাত বোনকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সেনা সদস্য মো. সোহাগ হাওলাদারকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

চাঁদপুর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাচাত বোনকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সেনা সদস্য মো. সোহাগ হাওলাদারকে কারাগারে পাঠানো হয়েছে। সোহাগ বগুড়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক এবং পটুয়াখালীর বাউফল উপজেলার টিনু হাওলাদারের ছেলে। সোহাগের কর্মস্থলে ঘটনাটি অবহিত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোহাগের দাবি, শুক্রবার পটুয়াখালীর হুলারহাট লঞ্চঘাট থেকে চাচাত বোনকে নিয়ে সোহাগ ঢাকা যাচ্ছিলেন। চাঁদপুরে মেঘনার মোহনার কাছাকাছি পৌঁছলে রাত দেড়টার দিকে মেয়েটি নদীতে ঝাঁপ দেয়। পুলিশ জানায়,এ ঘটনায় শনিবার চাঁদপুর সদর মডেল থানায় সোহাগের বিরুদ্ধে একটি মামলা করেছেন মেয়েটির মা। লঞ্চের কেবিনে ধর্ষণ শেষে মেয়েটিকে নদীতে ফেলে হত্যা করার অভিযোগ করা হয় মামলায়। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দিনভর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্য ও দমকল কর্মীরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে মেয়েটির সন্ধান পায়নি। তিনি বলেন, সোহাগকে রোববার আদালতে হাজির করা যায়নি। আদালত পরিদর্শকের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। এজন্য শুনানি হবে সোমবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৪০ ঘ.