২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য অধিদপ্তর: ১৫ পদের লিখিত পরীক্ষা ২৫ মে

খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৫ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 02:51 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৫ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরীক্ষার প্রবেশপত্র না পাওয়া প্রার্থীদের নিজ জেলার খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে যোগাযোগ করে নকল প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রোববার পরীক্ষার নতুন সূচিসহ এসব তথ্য জানানো হয়। গত ১১ মে সহকারী উপ-খাদ্য পরিদর্শক ও অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক পদে নিয়োগের এ পরীক্ষা হওয়ার কথা ছিল। ওই তারিখের আগে প্রত্যেক প্রার্থীর ঠিাকানায় ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়। কিন্তু হরতাল এবং এইচএসসি পরীক্ষার জন্য নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। এরও আগে অধিদপ্তরের সুপারভাইজার, হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর এবং সহকারী অপারেটর পদে নিয়োগের ২৯ ও ৩০ এপ্রিল এবং ২, ৩ ও ৬ মে তারিখের মৌখিক পরীক্ষাও একই কারণে স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০০৬ ঘ.