২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ শিবিরকর্মী গ্রেপ্তার

বন্দরনগরীর চান্দগাঁও এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরীর চান্দগাঁও এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চান্দগাঁও থানার ওসি আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- শিবিরের চট্টগ্রাম জেলা (পূর্ব) শাখার সভাপতি আবদুস শাকুর, কোষাধক্ষ মোসলেম উদ্দিন ও অফিস সেক্রেটারি এরশাদ উল্লাহ। তারা চন্দ্রিমা আবাসিক এলাকার ৩৯ নম্বর বাসায় থাকতো বলে ওসি জানান। আহসানুল ইসলাম বলেন, এই তিনজনকে গত ১৩ মে পুলিশের ওপর হামলার ঘটনায় কোতয়ালী থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৬৩২ ঘ.