২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 07:01 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। নিহত যাত্রীরা হলেন নুরুল হক ওরফে সাহাব মিয়া (৫২) ও নূরুল আফসার (২৫) জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মো. রাহাত সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া নয়দুয়ারিয়ায় ট্রাক ও অটোরিকশার এই সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সাহাব মিয়া। হাসপাতালে নেওয়ার পথে মারা যান নূরুল। আহতদের মধ্যে একজনকে স্থানীয় হাসপাতাল এবং অপরজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। ট্রাকটি আটক হলেও এর চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৩৫২ ঘ.