২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে ৩৯টি দোকান-ঘর

চট্টগ্রামের পটিয়া ও ফটিকছড়িতে আগুনে ৩৯টি দোকান ও বসতঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 11:10 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া ও ফটিকছড়িতে আগুনে ৩৯টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। শনিবার ভোরে আগুনে পটিয়ার উজিরপুরে ষোল বসতঘর এবং শুক্রবার রাতে ফটিকছড়ির বৃন্দাবন চৌধুরী হাটে ২৩ দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। অগ্নি নির্বাপণ বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী বিশ্বাম্ভর বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে পটিয়ার উজিরপুরের গাং ফকিরের বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পটিয়া ফায়ার স্টেশনের একটি গাড়ি সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিভিন্ন মালিকের ১৬টি বসতঘর পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বিশ্বাম্ভর। অগ্নি নির্বাপণ বাহিনীর হাটহাজারী স্টেশন কর্মকর্তা নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফটিকছড়ির বৃন্দাবন চৌধুরী হাটের একটি দোকানে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রান্নার চুলা থেকে আগুন লাগে। আগুন দ্রুত পাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ওই বাজারের ২৩টি দোকান পুড়েছে বলে জানান নিজাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/১৭০৫ ঘ.