গোপালগঞ্জ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে কোটালীপাড়ায় জুয়া খেলায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে এক স্বামী।
শুক্রবার রাতে কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্মৃতি মণ্ডল (৩৫) রামশীল ইউনিয়নের শৈলদহ গ্রামের রাজেন্দ্র নাথ ঢুঙ্গির মেয়ে। প্রায় ১২ বছর আগে রাজাপুর গ্রামের রূপচাঁন মণ্ডলের (৪৫) সঙ্গে তার বিয়ে হয়। রূপচাঁন-স্মৃতি দম্পতির দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
ঘটনার পর থেকে রূপচাঁন পলাতক রয়েছেন।
কোটালীপাড়া থানার ওসি তোতা মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় রূপচাঁন জুয়া খেলে ফেরার পর তার সঙ্গে স্ত্রী স্মৃতির ঝগড়া বাঁধে। এক পর্যায়ে রূপচাঁন ঘরে থাকা লাঠি দিয়ে স্মৃতির মাথায় আঘাত করলে মারাত্মক আহত হন তিনি। পরে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৫০৮ ঘ.
bdnews24