চট্টগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়ায় বাস ও ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে শুক্রবার একজন নিহত হয়েছে। আহত হয় আরো চারজন।
নিহত মো. রফিকের (৩০) বাড়ি কক্সবাজারের উখিয়া থানায়। আহতদের নাম জানা যায়নি।
সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শাহচান্দ আউলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইটবোঝাই একটি ভটভটিকে পেছন থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে এর চালক রফিক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অপর দুই মহিলা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরে গেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২২৩৮ঘ.
bdnews24