২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে এমপির গাড়ি ভাংচুর

ময়মনসিংহের গফরগাঁওয় উপজেলায় শুক্রবার সরকার দলীয় এক সাংসদের গাড়ি ভাংচুর করেছে দুস্কৃতিকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ময়মনসিংহ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গফরগাঁওয় উপজেলায় শুক্রবার সরকার দলীয় এক সাংসদের গাড়ি ভাংচুর করেছে দুস্কৃতিকারীরা। পুলিশ জানায়, সাংসদ গিয়াস উদ্দিন আহমেদ কান্দিপাড়ায় একটি সভা শেষে উপজেলা সদরে ফেরার পথে এ হামলা হয়। ওই সময় নিজের পিস্তল থেকে এক রাউন্ড গুলি ছোঁড়েন তিনি। গফরগাঁও থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টায় একদল যুবক রাস্তা অবরোধ করে সাংসদের গাড়িতে হামলা চালায়। এসময় প্রাণ রক্ষার জন্য সাংসদ এক রাউন্ড ফাঁকা গুলি করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অনির্ধারিত এই সভার খবর পুলিশ আগে থেকে জানত না বলে জানান ওসি। সাংসদ গিয়াস উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে হামলা চালায়। তিনি কাউকে চিনতে পারেননি। হামলার কারণও জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২০ ঘ.