২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হন আরো দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

হবিগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হন আরো দুই জন। মাধবপুর উপজেলার হরিতলা এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আব্দুল কাদির (৩০), একই জেলার কাপাসিয়া উপজেলার আনোয়ার আলী (৩০), ময়ময়সিংহ জেলার আশ্রমপাড়া সাধন বিশ্বাস (৩৬) ও নোয়াখালীর বেগমগঞ্জের আনোয়ার মিয়া (২৮)। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টায় ঢাকাগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও হবিগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদে উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি রফিকুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৯৩০ ঘ.