২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস চাপায় শিশুসহ নিহত ২

হরতালের সকালে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপা পড়ে এক শিশুসহ দুই রিকশা আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 04:15 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

গাজীপুর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সকালে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপা পড়ে এক শিশুসহ দুই রিকশা আরোহীর মৃত্যু হয়েছে। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে টেলিফোন শিল্প সংস্থার পাশের সড়কে প্রভাতি-বনশ্রী পরিবহনের একটি বাস ওই রিকশটিকে চাপা দেয়। এতে রিকশার আরোহী যুবক ও সঙ্গে থাকা শিশুটি গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতাল পাঠায়। কিন্তু পরিস্থিতির অবনতি হলে সেখানকার চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথেই ওই দুইজনের মৃত্যু হয় বলে এসআই মোস্তাফিজ জানান। তিনি বলেন, ছেলেটির বয়স আনুমানিক ৮ বছর। আর যুবকের বয়স ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তাদের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে মোস্তাফিজ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০১০ ঘ.