২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে দুর্ঘটনায় নিহত ২

সীতাকুণ্ডে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে একজন। বুধবার সকাল সাড়ে ১০টায় বানুর বাজার এবং ভোররাতে ফৌজদারহাটে দুর্ঘটনা দুটি ঘটে। মহাসড়ক পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপপরিদর্শক হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বানুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় পিষ্ট হয়ে হয়ে মিনার (৯) নামে এক শিশু ঘটনাস্থলে মারা যায়। মিনার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার আমান উল হকের ছেলে। অন্যদিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে রাত পৌনে ২টার দিকে লরি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ফারুক নামে একজন নিহত হয় বলে পুলিশ জানায়। ফারুক নগরীর মধ্যম হালিশহর এলাকার মোহাম্মদ মুছার ছেলে। তিনি মাইক্রোবাস চালাচ্ছিলেন। এ দুর্ঘটনায় আহত এক মাইক্রোবাস আরোহী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার নাম বা বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ দুর্ঘটনার জন্য দায়ি লরিটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/২১৩৭ ঘ.