নাটোর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে নাটোরে মিছিল থেকে গাড়ি ও দোকানপাটে ভাংচুর চালিয়েছে সমর্থকরা।
ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, সকালে আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মানববন্ধন কর্মসূচি ছিল। বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থিত প্রাক্তন শিক্ষার্থীরা রাকসুর সাবেক ভিপি রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির শেষ পর্যায়ে ঢাকা থেকে জাতীয় নেতাদের হাজতে নেওয়ার খবর এলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা লাঠি মিছিল বের করে।
মিছিল চলাকালে শহরের আলাইপুর এলাকায় শতাধিক গাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৬ ঘ.
bdnews24