নারায়ণগঞ্জ, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর থেকে ফেন্সিডিলসহ বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাগলা দেলপাড়া এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিজানুর রহমান মিন্টু ও বাবু নামের দুই মাদক ব্যবসায়ী কুষ্টিয়া থেকে ফেনসিডিল নিয়ে নারায়ণগঞ্জ আসেন। গোপন খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও এসআই বোরহান জানান। এ ঘটনায় মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৪৭ ঘ.
bdnews24