২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে হিজবুত তাওহীদের ২ সদস্য আটক

ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার পটুয়াখালীর বাসভবনে লিফলেট বিতরণের সময় হিজবুত তাওহীদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 06:44 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

পটুয়াখালী, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার পটুয়াখালীর বাসভবনে লিফলেট বিতরণের সময় হিজবুত তাওহীদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের থানাপাড়ার ধর্ম প্রতিমন্ত্রীর বাসায় উপস্থিত লোকদের মধ্যে কিছু বই ও লিফলেট বিতরণ করার সময় জসিম উদ্দিন তালুকদার (২৮) ও মো. হান্নান মৃধাকে (২৫) আটক করে পুলিশ। তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন বই ও লিফলেট উদ্ধার করা হয়। জসিম এর আগেও লিফলেট বিতরণ করার সময় পুলিশের হাতে ধরা পড়েছিল। সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, হিজবুত হাওহীদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন না হলেও জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। বুধবার সকালে সন্দেহভাজন হিসেবে তাদের আদালতে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত কর্মকর্তা আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে হয়তো এমন কিছু পেয়েছে, যে কারণে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।” “নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার প্রমান পাওয়া গেলে তাদের রিমান্ডের জন্য আবেদন জানানো হবে”, যোগ করেন তিনি। মন্ত্রীর বাড়িতে প্রচার চালাতে যাওয়ার পেছনে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। ধর্ম প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস) সৌমেন্দ্র চন্দ্র চন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিমন্ত্রীর বাড়ি লিফলেট বিতরণ করার সময় পুলিশকে খবর দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১২৪৩ ঘ.