২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীতে আগুনে দেড়শ বস্তিঘর ছাই

রাজধানীর শ্যামলীতে কাজী অফিস বাজারের পাশে একটি বস্তিতে আগুন লেগে প্রায় দেড়শ ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 03:41 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামলীতে কাজী অফিস বাজারের পাশে একটি বস্তিতে আগুন লেগে প্রায় দেড়শ ঘর পুড়ে গেছে। ফায়ার ব্রিগেডের উপ সহকারী পরিচালক মাসুদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ৯ টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। “অগ্নিকাণ্ডে প্রায় দেড়শ ঘর পুড়ে গেছে। ফায়ার ব্রিগেডের ১০টি গাড়ি আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।” তবে আগুনের কারণ নিশ্চিতভাবে জানাতে পারেননি মাসুদ। শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরআরডি/জেকে/১১৪৫ ঘ.