২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে স্ত্রীকে ছুরি মেরে হত্যা

রাজধানীর আদাবরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম চন্দ্রা (২২)। সোমবার রাত ১১টায় আদাবরের শেখেরটেকের দুই নম্বর রোডের উনিশ নম্বর বাসা থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মোসলেউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে চন্দ্রাকে নিয়ে বাসায় ফিরেই ঝগড়া শুরু করেন তার স্বামী সাজু। এ সময় আশেপাশের লোকজন এলে সাজু তাদেরকে ‘পারিবারিক ব্যাপার’ বলে ফিরিয়ে দেন। ঝগড়ার এক পর্যায়ে সাজু ঘর থেকে বের হয়ে যান। বাড়ির মালিক পুলিশকে খবর দিলে পুলিশ বাসা থেকে চন্দ্রার মৃতদেহ উদ্ধার করে। চন্দ্রাকে বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে এসআই মোসলেউদ্দিন জানান। চন্দ্রার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের কৌচারপাড়ায়। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৪৪৭ ঘ.