২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের ফেরতের তাগিদ দীপু মনির

মিয়ানমারের উদ্বাস্তুদের ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 05:39 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের উদ্বাস্তুদের ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তুর্কমেনিস্তানে ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার আন্তোনিও গুতেরেজের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দুই যুগ আগে মিয়ানমারে সামরিক শাসকের দমন-পীড়নের মুখে মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকতে শুরু করে। বর্তমানে কক্সবাজারে দুটি শরণার্থী শিবিরে ২৫ হাজার রোহিঙ্গা থাকলেও এর বাইরে ছড়িয়ে-ছিটিয়ে আছে ৪ লাখেরও বেশি। রোিহঙ্গাদের প্রত্যাবসনে উদ্যোগ নেওয়া হলেও তা এখন পর্যন্ত ফলপ্রসূ হয়নি। দীপু মনি ২০০৫ সাল থেকে বন্ধ থাকা প্রত্যাবসন প্রক্রিয়া আবার শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইউএনএইচসিআরের স্থানীয় কার্যালয়কে কার্যকর করতে সংস্থার প্রধানের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এমআই/২৩৩৫ ঘ.