২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে ফরিদগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

চাঁদপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে ফরিদগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন দুই জন। শনিবার বিকালে চরকুমিরা এলাকায় এই দুর্ঘটনায় নিহত সিএনজি অটোরিকশা যাত্রীর পরিচয় জানা যায়নি। ফরিদগঞ্জ থানার থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টায় ইচুলি লঞ্চ ঘাট থেকে সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে ফরিদগঞ্জ আসার পথে বিপরীতমুখী একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একযাত্রী নিহত হন। আহত দুই যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই অটোরিকশা ও ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.