ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে একটি ডোবা থেকে পা কাটা অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০টার দিকে কদমতলীর সরাইল মসজিদ রোডের পিছনের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কদমতলী থানার ওসি শফিকুল ইসলাম।
লাশটি ১০/১২ দিনের পুরনো হওয়ায় প্রায় পুরোটাই পচে গেছে উল্লেখ করে তিনি জানান, কোমরের অংশ থেকে কাটা বাম পা লাশ থেকে পাঁচ গজ দূরে পাওয়া যায়।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/এএল/১৩৩৮ ঘ.
bdnews24