সুনামগঞ্জ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতকে খাস জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে উপজেলার শক্তিয়ারগাঁও গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শক্তিয়ারগাঁও গ্রামের পাশস সরকারি খাস জমি নিয়ে এলাকার আজম আলী ও বোরহান উদ্দিনের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ ছিল। বৃহস্পতিবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখল করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সি জানান, পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের সিলেট ওসমানী মেডিক্য্ল কলেজ হাসপাতাল, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কৈতক ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/২১৪০ ঘ.
bdnews24