ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার এ দুটি পরীক্ষা শুক্রবার হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষার কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০১৭ ঘ.
bdnews24