২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ কর্মকর্তা পদে রদবদল

প্রশাসনের বিভিন্ন পদে তিন উপসচিবসহ পাঁচ কর্মকর্তা পদে রদবদল হয়েছে। এদের মধ্যে তিন জনকে দূতাবাস ও হাইকমিশনে অর্থনৈতিক কাউন্সিলর ও দ্বিতীয় সচিব নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পদে তিন উপসচিবসহ পাঁচ কর্মকর্তা পদে রদবদল হয়েছে। এদের মধ্যে তিন জনকে দূতাবাস ও হাইকমিশনে অর্থনৈতিক কাউন্সিলর ও দ্বিতীয় সচিব নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার এসব রদবদল ও নিয়োগ করা হয়। এদের মধ্যে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের অর্থনৈতিক কাউন্সিলর পদে নিয়োগ পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. মফিজুর রহমান। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মুশাররাত জেবীনকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এবং মন্ত্রিপরিষদ বিভাগের মুহাম্মদ রেজায়ে রাব্বীকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে নিয়োগ দেওয়া হয়েছে। অনদিকে ‘উত্তরবঙ্গের সাতটি জেলায় বেকার যুবদের কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি’ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব মহেশ চন্দ্র রায়। এরআগে তিনি ‘বাংলাদেশের উপকূলীয় এলাকায় বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক নিযুক্ত হয়েছিলেন। ওই আদেশটি বাতিল করা হয়েছে। এ ছাড়া জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) পরিচালক পদে নিয়োগ পেয়েছেন একই দপ্তরের যুগ্ম-পরিচালক মাহতাব উদ্দিন জমাদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯০৫ ঘ.