কুষ্টিয়া, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহরের বনানী সিনেমা হলের পেছনে গোশালা এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহিদা (৪৫) শহরের সুখনগর বস্তি এলাকার রিকশাচালক শহিদুল ইসলামের স্ত্রী।
সকালে গোশালার একটি ফাঁকা জায়গায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
ওসি বলেন, গলায় ফাঁস দিয়ে ও মাথায় ইটের আঘাত করে শাহিদাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এ হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে এখনও কেউ থানায় আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসইউ/১৬২০ ঘ.
bdnews24