লালমনিরহাট, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের আদীতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে বজ্রপাতে এক ব্যাক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সামসুল হক (৫০) ওই ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
আদীতমারী থানার এসআই আব্দুল মান্নান ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে সামসুল বাড়ির পাশের মাঠে বাঁধা গরু আনতে যায়।
এ সময় বজ্রপাতে সামসুল ও তার একটি গরু ঘটনাস্থলেই মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬১৫ ঘ.
bdnews24